Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Baduria News: রাতভর চলল গোনা, বাদুড়িয়ায় উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা

Rs 2.24 crore cash dug up in arrested TMC neta’s backyard
Rs 2.24 crore cash dug up in arrested TMC neta’s backyard

 

উত্তর ২৪ পরগনা, ২৮ মে : সারারাত ধরে চলল নোট গোনা, আর বৃহস্পতিবার সকালে জানা গেল, উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে যে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল, তার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে, উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। চার বার গোনার পর টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ। সোমবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়েছে। টাকাভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার করা হয়।

You might also like!