Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Cooch Behar:কোচবিহার, চোপড়ার ঘটনা নিয়ে সংসদে সরব সৌমিত্র খাঁ

Soumitra Khan
Soumitra Khan

 

নয়াদিল্লি, ২ জুলাই : কোচবিহার ও চোপড়ার ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, কোচবিহারে নগ্ন অবস্থায় এক মহিলাকে ঘুরিয়েছে তৃণমূল। তিনি চোপড়ার ঘটনাও উল্লেখ করে বলেন যে, রাজ্যে রাস্তার মাঝখানে এক মহিলাকে মারধর করে তৃণমূলের লোকজন।

উল্লেখ্য, এদিন তৃণমূলের বিরুদ্ধে তীব্র নিশানা করেন সৌমিত্র। মঙ্গলবার লোকসভায় বসে থাকা তৃণমূল সাংসদদের দিকে আঙুল তুলে সৌমিত্র বলেন, পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন ছাড়া অন্য কোনও নির্বাচন হয় না। পশ্চিমবঙ্গে এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শাসক দল রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং আদালতের কথা শুনবে না। নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে না। তিনি এদিন বলেন, পশ্চিমবঙ্গে ২০০ জনেরও বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। এমনকি সাম্প্রতিক নির্বাচনের পরেও যুব মোর্চার কর্মীকেও "খুন" হতে হয়েছে বলে অভিযোগ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

You might also like!