Breaking News
 
Thalapathy Vijay: কৃষকদের বড় স্বস্তি! ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

 

West Bengal

1 year ago

Congress candidates announced for 6 seats in the state:রাজ্যের ৬ আসনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা

Congress candidates announced for 6 seats in the state
Congress candidates announced for 6 seats in the state

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগেই প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। এবার রাজ্যের ছ’টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আর জি কর আবহে ভোটের ময়দানে দুই দলই এককভাবে শক্তিপরীক্ষায় নামছে। ফলে বাম-কংগ্রেস জোটের সলতে পেকেও পাকল না।আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। সেগুলি হচ্ছে–সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, হাড়োয়া ও মেদিনীপুর।

জানা যাচ্ছে, সিতাই থেকে লড়বেন হরিহর রায়সিংহ, বিজেপির গড় মাদারিহাটের টিকিট পেয়েছেন বিকাশ চাম্প্রমারি, নৈহাটিতে পরেশনাথ সরকার, তালড্যাংরা থেকে ময়দানে তুষারকান্তি সন্নিগ্রাহী, হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী ও মেদিনীপুরে লড়ছেন শ্যামল কুমার ঘোষ। বিশ্লেষকদের একাংশের মতে, আর জি কর আবহে শক্তি যাচাই করতে চাইছে বামেরা। ‘দ্রোহ’ ভোটের মরা গাঙে জোয়ার আনে কি না, ২০২৬-এর আগে সেটাই দেখতে চাইছে তারা।

আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম বরাবরই জোটের পক্ষে। তবে প্রবল আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক। মূলত, বাম শরিকদের আপত্তিতেই কংগ্রেসের সঙ্গে জোট বাস্তবায়িত হল না।

You might also like!