Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Buxa Tiger Reserve : বর্ষায় বাসে বক্সায় পর্যটকদের প্রবেশের অভিযোগ, পদক্ষেপ বন দফতরের

Buxa Tiger Reserve
Buxa Tiger Reserve

 

জয়ন্তী : তিনমাসের জন্য (১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর) বক্সা অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাও বক্সার গহীন এলাকায় জয়ন্তীতে কিছু পর্যটকের যাতায়াতের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করলো বন দফতর।

জানা গেছে, বন দফতরের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পরিচয় লুকিয়ে যাতে কোনও পর্যটক জয়ন্তীতে না যান সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। বন দফতর সূত্রে জানা গেছে, এই সময়ে মূলত বন্যপ্রাণীদের প্রজননের সময়। তাই ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাদের কাছে অভিযোগ আসছিল, কিছু পর্যটক জয়ন্তীতে যাতায়াত করছেন। তাই নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

You might also like!