Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Amit Malviya :আমলারা নিয়মিত মমতার পদক্ষেপের বিষয়ে আমাদের জানাচ্ছেন, দাবি মালব্যর

Amit Malviya
Amit Malviya

 

কলকাতা: “রাজ্যের নেতারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’' এক্স-বার্তায় বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই সঙ্গে তিনি দাবি করেছেন, “আমলারা নিয়মিত মমতার পদক্ষেপের বিষয়ে আমাদের জানাচ্ছেন।”

অমিতবাবু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভোটের ফলের পর একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য আমলাদের সঙ্গে ও বণিকসভার সঙ্গে বৈঠক। ওই বৈঠকে মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না।'’

তিনি আরও দাবি করেন, ‘'মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলার মাটি হারাচ্ছেন আর সেটা তিনি খুব ভালো মতো জানেন।’' বিজেপি নেতার দাবি, '‘ভয় দেখাতেই এই সব বৈঠকগুলি করা হয়েছে। উনি জানেন পশ্চিমবঙ্গের পুরো আমলাতন্ত্রের খবর ফাঁস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির খবর দিচ্ছেন।'’

অমিত মালব্য আরও লিখেছেন যে, 'একজন আমলা যেমন বলেছেন, আমি কখনও ভাবিনি যে জ্যোতিবাবু ক্ষমতাচ্যুত হবেন। কিন্তু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও শুধু সময়ের অপেক্ষা। এইসব বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় হারানো জমি পুনরুদ্ধার করতে পারবেন না।”


You might also like!