Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

West Bengal

1 hour ago

Bolpur Municipality workers protest: বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ বোলপুর পুরসভার অস্থায়ী কর্মীদের

Protest at Bolpur Municipality
Protest at Bolpur Municipality

 

বীরভূম, ২২ আগস্ট : টানা দু’মাস ধরে বকেয়া বেতন না পাওয়ার অভিযোগে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল বোলপুর পুরসভা চত্বর। বকেয়া মেটানো এবং বেতন বৃদ্ধির দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। দাবিপূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারী কর্মীদের মূল দাবি দু'টি— বকেয়া বেতন অবিলম্বে মেটাতে হবে এবং প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত বেতন দিতে হবে। এর পাশাপাশি, তাঁদের বেতন বাড়ানোর দাবিও তোলেন ওই কর্মীরা। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, বেতন না মেলা পর্যন্ত তাঁরা কোনও কাজ করবেন না। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই কর্মবিরতি দীর্ঘায়িত হলে গোটা শহরের পুর-পরিষেবা ভেঙে পড়তে পারে।

You might also like!