Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

International

45 minutes ago

AFGHANISTAN EARTHQUAKE: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা ৫.৩

5.3 magnitude earthquake strikes Afghanistan
5.3 magnitude earthquake strikes Afghanistan

 

কাবুল, ১ অক্টোবর : মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি-র দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৬টা ৫৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় ১২৬ কিলোমিটার গভীরে (অক্ষাংশ ৩৫.৯৮১ উত্তর ও দ্রাঘিমাংশ ৬৮.৭০০ পূর্ব)।

আচমকা কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় নেমে আসেন। তবে কম্পনের কেন্দ্র মাটির গভীরে হওয়ায় এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

You might also like!