Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Messi Controversy :মেসি-বিতর্কে পুলিশি তলবে ১৪ দিনের সময় চাইলেন অরূপ বিশ্বাস

Messi Controversy
Messi Controversy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা এড়াতে অসুস্থতার কারণ দেখিয়ে ২ সপ্তাহের সময় চাইলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দরজায়।ওই ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তাঁকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ৫ জুন, শুক্রবার তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও, শেষ পাওয়া তথ্য অনুযায়ী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াতে চাইছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।বিধাননগর পুলিশকে একটি চিঠি পাঠিয়ে এবং মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তিনি আরও ১৪ দিনের সময় চেয়ে নিয়েছেন।গতবছর ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির খেলাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ও চরম অব্যবস্থা তৈরি হয়েছিল৷ প্রায় ৩৫ হাজার ফুটবলপ্রেমী তাঁদের প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য মোট ১৯ কোটি টাকার টিকিট কেটে মাঠে উপস্থিত হয়েছিলেন। কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে বহু সাধারণ দর্শক মাঠে ঢুকেও মেসিকে চোখের দেখা দেখতে পাননি।

You might also like!