Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Sawkat Mollah on Arabul Islam:তদন্তের থেকে রেহাই নেই আরাবুলের, তোপ শওকতের

Sawkat Mollah on Arabul Islam
Sawkat Mollah on Arabul Islam

 

দক্ষিণ ২৪পরগনা, ২৬ জুন : এত সহজেই রেহাই মিলছে না ভাঙ্গরের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের। হাবে ভাবে তেমনটাই ইঙ্গিত দিলেন ভাঙরের বিধায়ক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট শওকত মোল্লা। বুধবার তাঁর এলাকায় লোকসভা নির্বাচনে বিপুল জন সমর্থন পাওয়া এক কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তিনি স্পস্ট জানিয়ে দেন আরাবুল প্রসঙ্গে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আরাবুল ইসলাম জেল খাটছে। আগামী দিনে তার কৃতকর্মের তদন্ত হবে।''

প্রসঙ্গত, ভাঙ্গরের রাজনীতিতে শওকতের অনুজ হয়ে কাজ শুরু করেন আরাবুল। কিন্তু পরবর্তীকালে শওকতকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যান আরাবুল। তবে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আস্তে শুরু করে। ওই এলাকায় মানুষের জন সমর্থন হারানোর অন্যতম কারণ হয়ে ওঠেন আরাবুল। তাই দলও তাঁকে সরিয়ে আবারও শওকতের শক্ত হাতে এলাকার কান্ডারী তুলে দেয়। বর্তমানে আরাবুল জেলবন্দী।


You might also like!