West Bengal

2 years ago

Assemble Minister Arup Biswas:বিধানসভায় 'মিথ্যা তথ্য' দেওয়ার অভিযোগ, তদন্তের দাবি মন্ত্রী অরূপের

Assemble Minister Arup Biswas
Assemble Minister Arup Biswas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কেন্দ্রের অনুদান সংক্রান্ত এই অভিযোগ উঠেছে বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি দাবির স্বপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করেছে রাজ্য সরকার। স্টেডিয়ামটির উন্নয়নের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের অধীনস্থ ‘সাই’। কিন্তু তারা কোনও কাজ করেনি বলে দাবি রাজ্য সরকারের। বিধানসভায় এক প্রশ্নের জবাবে বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেন, “উন্নয়নের কাজ আপনারা না করতে পারলে ছেড়ে দিন। আমরা করে নেব।”

পালটা বিজেপি বিধায়ক দাবি করেন, কেন্দ্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ১৬টি রাজ্য টাকা পেয়েছে। এর মধ্যে বিরোধীশাসিত রাজ্যও রয়েছে। কিন্তু স্টেডিয়াম করতে হত প্রধানমন্ত্রীর রয়েছে। রাজ্য তাই টাকা নেয়নি।

এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তকর বলে দাবি তৃণমূলের। বিধানসভায় দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তথ্য ছাড়া কোনও দাবি করা উচিত না। বিধায়কের দাবির স্বপক্ষে তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন তিনি।

You might also like!