Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Agnimitra Pal : বাসে চড়ে বাস্তব যাচাই অগ্নিমিত্রার, মহিলাদের টিকিট না লাগার দাবি ঘিরে শুরু বিতর্ক

Agnimitra Pal
Agnimitra Pal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ, ১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। মাত্র দু’মাসের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় শুরু হয়েছে নতুন সুবিধা। তবে পরিষেবা ঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা দেখতে নিজেই সরকারি বাসে উঠে যাচাই করলেন মন্ত্রী Agnimitra Paul। তিনি গড়িয়াহাট থেকে রুবি রুটে বাসে যাত্রা করেন এবং টিকিট কেটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

সোমবার দুপুরের দিকে গড়িয়াহাট থেকে রুবিগামী বাসে প্যাসেঞ্জার তোলার জন্য গেটে দাঁড়িয়ে হাঁকছিলেন কনডাক্টর। গড়িয়াহাট মোড় থেকে আচমকা মন্ত্রী উঠে পড়বেন তা কে জানত। সঙ্গে হুড়মুড়িয়ে উঠলেন সাংবাদিকরাও। প্রথমে খানিকটা থতমত হয়ে তাকিয়ে থাকলেও পরে মুহুর্তেই বিষয়টা স্পষ্ট হয় তাঁর কাছে। নতুন সরকারের কথা মতো সরকারি বাসে মহিলারা ফ্রি পরিষেবা পাচ্ছেন কি না, তা নিজেই খোঁজে নেন মন্ত্রী।

বাসে উঠে এক মহিলার পাশের সিটে বসেই অগ্নিমিত্রা জিজ্ঞাসা করেন ‘টিকিট কাটতে হচ্ছে না তো?’ কনডাক্টরের কাছ থেকে নিজেও কেটে নেন ‘জিরো ভ্যালু টিকিট’। গোটা রাস্তা তিনি বাসে চেপেই সফর করেন। অগ্নিমিত্রা জানান, ‘সরকার নির্দেশিকা দিয়ে খালাস হয়ে গেলে তো হবে না। আসলে কাজটা হচ্ছে কি না, তাও তো দেখার দায়িত্ব আমাদেরই। আজ যে বাংলার মহিলারা উপকৃত হচ্ছেন, এটা সরকারের সার্থকতা। এমন অনেক মানুষ আছেন যাঁদের কাছে ৫০-১০০টাকা অনেকটা। তাঁরা সরকারি উদ্যোগে সুবিধা পাচ্ছেন।’ মন্ত্রীর সামনেই সরকারি উদ্যোগকে সাধুবাদ জানান বাসের মহিলা যাত্রীরা। 

You might also like!