Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Murshidabad Accident: কালীগঞ্জ-পলাশি সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪

Kaliganj-Palashi road Accident
Kaliganj-Palashi road Accident

 

মুর্শিদাবাদ, ৭ জুন : শনিবার রাতে কালীগঞ্জ-পলাশি গ্রামীণ সড়কের ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো চার যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ইনমহম্মদ শেখ এবং সুমন মল্লিক নামে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন অমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইনমহম্মদ শেখ এবং সুমন মল্লিক-সহ মোট ৬ জন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অমর, মনিরুল ও জাকিরকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বহরমপুর নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

You might also like!