Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

1 year ago

Dr. Manik Saha: উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বেস্ট পারফর্মার রাজ্য হিসেবে ত্রিপুরা উঠে এসেছে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

কুমারঘাট (ত্রিপুরা) : বহুমুখী উন্নয়নের ফলে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বেস্ট পারফর্মার রাজ্য হিসেবে ত্রিপুরা উঠে এসেছে।আগামীদিনেও আমরা সকলের সহযোগিতা নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করতে চাই।  ঊনকোটি জেলার চন্ডিপুর ব্লক কার্যালয়ের পাশের মাঠে জেলার জন্য ৩৭টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, হীরা মডেলের মধ্যে জাতীয় সড়ক, রেল যোগাযোগ ও এয়ারওয়েজের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এটা আগে কখনও ভাবা যায়নি। তিনি বলেন, সারা রাজ্যেই এখন উন্নয়নের জোয়ার বইছে। এটা সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে বলেই। রাজ্যের আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করে সরকার কাজ করে বলেই শান্তি শৃঙ্খলা রাজ্যে বিরাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, উনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবম্বর আলি, উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।

You might also like!