Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Tripura

1 month ago

Tripura News: আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ গ্রেফতার তিন

Agartala Railway Station drug bust
Agartala Railway Station drug bust

 

আগরতলা, ৩১ মার্চ : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আগরতলা জিআরপি পুলিশ। মঙ্গলবার রাতে আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ যৌথভাবে অভিযান চালায়। স্টেশন সংলগ্ন পে-অ্যান্ড-ইউজ টয়লেট ও আরপিএফ পোস্টের মাঝামাঝি পার্কিং এলাকায় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ তাঁদের আটক করে এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালায়। তল্লাশির সময় তিনজনের ব্যাগ থেকে মোট ১৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ধৃতদের পরিচয় জানা গেছে— ভট্টপুকুর এলাকার বাসিন্দা সুজিত মজুমদার, তেলিয়ামুড়া মহকুমার দক্ষিণ পুলিনপুর এলাকার শ্যামল দাস এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা গীতা দেবী (কাল্পনিক নাম)।

আগরতলা জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমান করা হচ্ছে, ধৃতরা একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া গাঁজা রাজ্যের বাইরে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের ধারণা।

এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!