Breaking News
 
Naseer Speaks: নিট আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বললেন— ‘লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি’ NEET Paper Leak: ‘শিক্ষার্থীরাই প্রথম’, নিট ইস্যুতে সংসদে মুখোমুখি আলোচনার বার্তা রিজিজুর Madan Mitra Son's News: শিবির বদলের আবহেই ইডি তলব! পুর নিয়োগ দুর্নীতিতে সিজিও কমপ্লেক্সে মদনপুত্র CM Suvendu Adhikari: ‘ঝগড়া নিজেরা মেটান, মুখ্যমন্ত্রী তো বসে নেই’,বিরোধী দলনেতা নিয়ে মুখ খুললেন শুভেন্দু TMC 21 July Controversy: ‘আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা’, অভিষেককে নিশানা করে পালটা আক্রমণ মুখ্যমন্ত্রীর, বিস্ফোরক দিলীপ ঘোষ 21 July Kalyan Banerjee: ‘একুশের সভায় লোক দেখেই আমার সঙ্গে দুর্ব্যবহার’, মমতাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট কল্যাণের

 

Tripura

4 months ago

World Wildlife Day 2026 : মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে বন দফতরকে সেতুবন্ধনের ভূমিকা নিতে হবে : বনমন্ত্রী

World Wildlife Day 2026 (symbolic picture)
World Wildlife Day 2026 (symbolic picture)

 

আগরতলা, ৩ মার্চ  : মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমাতে বন দফতরকে কার্যকর সেতুবন্ধনের ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে আয়োজিত এক রাজ্যভিত্তিক কর্মশালায় তিনি এই আহ্বান জানান। রাজ্য সরকারের বন দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল বিষয় ছিল ‘বন্যপ্রাণী ও উদ্ভিদ উদযাপন, জৈব বৈচিত্র সংরক্ষণ এবং প্রকৃতি সুরক্ষা’। কর্মশালার উদ্বোধন করে বনমন্ত্রী বলেন, বন্যপ্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত রাখতে হবে, যাতে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। একইসঙ্গে মানবসমাজের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনও নিশ্চিত করতে হবে।

তিনি বিশেষভাবে হাতির প্রসঙ্গ তুলে বলেন, হাতিরা তাদের স্বাভাবিক চলাচলের পথে বাধা পেলে লোকালয়ে ঢুকে পড়ে। এর ফলে কৃষিজমির ফসল ও বীজ নষ্ট হয়, যা কৃষকদের জীবিকার উপর সরাসরি আঘাত হানে। তাই বনাঞ্চল ও হাতির করিডোর সংরক্ষণে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। মন্ত্রী আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ শুধুমাত্র বন দফতরের একার দায়িত্ব নয়, সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। বন দফতরকে বন্যপ্রাণী ও মানুষের সমাজের মাঝখানে থেকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমন্বয়ের পরিবেশ গড়ে তুলতে হবে। কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলার বন আধিকারিক সহ দফতরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরা জৈব বৈচিত্র রক্ষা, বনাঞ্চল সংরক্ষণ এবং মানব-প্রাণী সংঘাত কমাতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

You might also like!