Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

'Sopakha' is a small hill village in Sikkim:সিকিমের ছোট্ট পাহা়ড়ি গ্রাম 'সোপাখা' - অপূর্ব সবুজের সমারোহ

'Sopakha' is a small hill village in Sikkim
'Sopakha' is a small hill village in Sikkim

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মে,জুন মানেই প্রবল গরম। মানুষ একটু আনন্দের খোঁজে,স্বস্তির খোঁজে বেড়াতে যেতে চায়। তাই গরম মানেই পাহাড়। কিন্তু গতানুগতিক দার্জিলিং,কালিংপং ভ্রমণে যাঁরা ক্লান্ত বোধ করেন, তাদের জন্যই আজকের ভ্রমণ সঙ্গীর নিবেদন সিকিমের ছোট্ট পাহা়ড়ি গ্রাম সোপাখা।

পেলিংয়ের থেকে কাছেই। কিন্তু অনেকেই জানেন না সেই গ্রামের কথা। আবার সেই গ্রামই সিকিমের শেষ গ্রাম। মানে সীমান্তের গ্রাম। সেই গ্রামের পরেই নেপাল। সেকারণে ঘরবাড়ির সংখ্যাও খুব কম। গুটি কয়েক হোম স্টে রয়েছে। এই গ্রামের কাছেই রয়েছে এসএসবি জওয়ানদের ক্যাম্প। সীমান্ত গ্রাম বলে নিরাপত্তার কড়াকড়ি একটু বেশিই। সঙ্গে অবশ্যই আই কার্ড নিয়ে যাবেন।

  এই গ্রাম আসলে প্রকৃতির স্বর্গরাজ্য। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। পেলিং থেকে যেমন সকলেই দেখতে যান সিনসোর ব্রিজ। সেরকম এই গ্রাম থেকেও যাওয়া যায় সিনসোর ব্রিজ দেখতে। যা ভারতের দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত ব্রিজ। আবার ফোকটে দারার ট্রেকও এই সোপাখা গ্রাম থেকে করা যেতে পারে। সেকারণে অনেকেই যাঁরা ট্রেক করতে ভালবাসেন তাঁরা এখানে আসেন। শীতকালে এখানে তুষারপাত হয়। এখানে এলে পাওয়া যাবে সিকিমের প্রসিদ্ধ রডোডেনড্রন ওয়াইন। সিকিমের একমাত্র ফুল রডোডেনড্রন থেকে এই ওয়াইন খেতে পাবেন। এখান থেকে ১০ কিলোমিটার দূরেই রয়েেছ নেপাল। চেওয়াভঞ্জনের পুরো রেঞ্জ এখান থেকে দেখা যায়। একেবারে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় এই সোপাখা থেকে। পেলিংয়ের কাছেই রয়েছে ছাঙ্গে ওয়াটার ফল। বিকেল থেকে মেঘেদের ঘরে ফেরা দেখা যায় এখান থেকে। পাহাড়েরক খাঁজে খাঁদে দিনের শেষে এসে জমে যায় মেঘগুলো। অসাধারণ সেই ভিউ।এবার বেরিয়ে পড়লেই হলো। অনেক হোমস্টে আছে।

You might also like!