Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

4 months ago

IRCTC Vikalp Scheme: ওয়েটিং টিকিট নিয়ে আর দুশ্চিন্তা নয়! IRCTC-র এই ‘গোপন’ ফিচারেই মিলবে কনফার্ম সিট

IRCTC Vikalp Scheme
IRCTC Vikalp Scheme

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাঙালির ঘুরতে যাওয়ার নেশা নতুন কিছু নয়। হাতে দু’দিন ছুটি পেলেই কেউ পাহাড়ের পথে, কেউ আবার সমুদ্রের টানে বেরিয়ে পড়েন। কিন্তু ট্রিপ প্ল্যানিংয়ের সবচেয়ে বড় চিন্তা একটাই—ট্রেনের টিকিট। অনেক আগে বুকিং করেও শেষমেশ যদি ওয়েটিং লিস্টেই আটকে থাকে টিকিট, তাহলে তো পুরো আনন্দই মাটি! তবে এবার সেই চিন্তার অবসান ঘটাতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভারতীয় রেলের বিশেষ সুবিধা ‘বিকল্প’ বা Vikalp স্কিম।

অনেক যাত্রীই এই ফিচারটির কথা জানেন না। অথচ এটি ব্যবহার করলে ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সবচেয়ে বড় বিষয় হল, এর জন্য অতিরিক্ত কোনও চার্জও দিতে হয় না। আসলে Vikalp স্কিমের মূল কাজ হল যাত্রীকে একই রুটের অন্য কোনও ফাঁকা ট্রেনে আসন দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ, আপনি যে ট্রেনের টিকিট কেটেছেন সেটিতে যদি আসন না মেলে, তাহলে রেলওয়ের সিস্টেম নিজেই অন্য উপলব্ধ ট্রেনে সিট খুঁজে দেয়। ফলে শেষ মুহূর্তে ভ্রমণ বাতিল হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। রেলের তরফে এই ব্যবস্থা সক্রিয় হয় মূলত ফাইনাল চার্ট তৈরির সময়। তখনও যদি যাত্রীর টিকিট ওয়েটিংয়ে থাকে, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একই গন্তব্যের অন্য ট্রেনগুলিতে খালি আসন খুঁজতে শুরু করে। উপযুক্ত ট্রেন পাওয়া গেলে সেখানেই যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়া হয়। এই সুবিধা নিতে গেলে টিকিট বুকিংয়ের সময় একটু সতর্ক থাকলেই হবে। যাত্রীদের তথ্য পূরণ করার পর ‘Other Preferences’ বিভাগে গিয়ে ‘Opt Vikalp’ অপশনে টিক চিহ্ন দিতে হবে। তাহলেই রেলের এই বিশেষ পরিষেবার আওতায় চলে আসবেন আপনি। 

তবে বুকিংয়ের সময় যদি এটি করতে ভুলেও যান, তাতেও সমস্যা নেই। পরে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করে ‘Booked Ticket History’ থেকে সংশ্লিষ্ট টিকিট নির্বাচন করতে হবে। এরপর ‘Three Dots’ মেনুতে গিয়ে ‘Opt Vikalp’ অপশন বেছে নিলেই সামনে চলে আসবে বিকল্প ট্রেনের তালিকা। নিজের সুবিধামতো ট্রেন নির্বাচন করে সাবমিট করলেই কাজ শেষ। তাই এবার থেকে ওয়েটিং টিকিট নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তায় না ভুগে এই সহজ কৌশলটি কাজে লাগান। ছোট্ট একটি সেটিং বদলেই আপনার ভ্রমণ হতে পারে অনেক বেশি নিশ্চিন্ত ও আরামদায়ক।

You might also like!