Breaking News
 
Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর T20 Super Eights points table:টি-টোয়েন্টি সুপার এইট পয়েন্ট টেবিল: ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে

 

Travel

2 years ago

Zimba Gaon:মিরিকের কাছেই রয়েছে 'জিম্বা গাঁও' - একেবারে নতুন অফবিট লোকেশন

Zimba Gaon
Zimba Gaon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড় ভ্রমণের মজাই আলাদা। তবে পুজোতে পাহাড়ের মূল স্রোতে অর্থাৎ দার্জিলিং, কালিংপংএ ব্যাপক ভিড়। তাই আজ আমরা সামান্য দূরে এক নতুন অফবিট জায়গার কথা জানাব আপনাদের। দার্জিলিংয়ের কাছেই রয়েছে জায়গাটি। মিরিকের কাছেই রয়েছে জিম্বা গাঁও। নিস্তব্ধতা এখানে এতোটাই যে দিনের বেলাতেও ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। আর যাঁরা পাখি দেখতে ভালোবাসেন তাঁদের সেরা জায়গা এটি। অসংখ্য নাম না জানা পাখি এখানে দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে একটি মাত্র হোম স্টে। খুব বেশি দিন হয়নি সেটা তৈরি হয়েছে। খুব বেশি পর্যটকের থাকার জায়গা নেই।

এই জায়গার আরেকটি বিশেষত্ব হল কমলালেবুর বাগান। হোম স্টের বারান্দায় বসে কমলা লেবুর বাগান উপভোগ করা যায়। এখানে খাওয়াদাওয়ারক এলাহি আয়োজন করা হয়ে থাকে। একেবারে পাহাড়ি অরগ্যানিক খাবার পাওয়া যায় এখানে। সঙ্গে কমলালেবুর স্বাদ নিতে পারবেন।

শিলিগুড়ি থেকে মিরিক হয়ে এখানে আসা যায়। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব ৪৫ কিলোমিটার। শিলিগুড়িতে শেয়ার গাড়িতে অথবা সরকারি বাসে মিরিক পর্যন্ত এসে সেখান থেকে গাড়িতে বা শেয়ার গাড়িতে এই জিম্বা গাঁও আসা যায়। শেয়ার গাড়িতে অথবা বাসে এলে একটু কম খরচ লাগে। সারাবছরই এখানে আসা যায়। একেবারে নিঝুম একটা জায়গা। এতোটাই শান্তি বিরাজ করে। মোবাইলের টাওয়ার খুব একটা ভালো পাওয়া যায় না। কাজেই বেড়াতে এসে একেবারে নির্ভেজাল একটা ছুটির দিন কাটানো যায়।


You might also like!