Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Mini Ayodhya Tapovan Ashram in Bankura:বাঁকুড়ার মিনি অযোধ্যা - তপোবন আশ্রম

Mini Ayodhya Tapovan Ashram in Bankura
Mini Ayodhya Tapovan Ashram in Bankura

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমটাকে একটু মেনে নিতে পারলে অল্প খরচে এমন সুন্দর পারিবারিক ভ্রমণ আপনি আর পাবেন না। হ্যাঁ,আজকে আমাদের ভ্রমণ সাথীর ঠিকানা বাঁকুড়ার তপোবন - যা মিনি অযোধ্যা নামে পরিচিত। বাঁকুড়া থেকে যে রাস্তা ধরে অমরকান যাওয়া যায়, সেই পথেই পড়বে এই আশ্রমটি। এখানে পৌঁছাতে গেলে ছোট একটু সেতু পর করে কিছুটা যেতে হবে। দেখতে পাবেন হেডিং করে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘মহিমানন্দ তপোবন আশ্রম’ । ব্যাস আপনি এবার নির্বিঘ্নে ২/৩ দিন শান্তিতে একটা আধ্যাত্মিক পরিবেশে কাটিয়ে দিন। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার কাপিস্টা গ্রামে অবস্থিত রয়েছে তপোবন পাহাড়। যাকে অনেকে কোড়ো পাহাড়  নামেও চেনেন। এই পাহাড়ের বুকেই রয়েছে উত্তম আশ্রম। এখানকার সুন্দর পরিবেশ ও পাখিদের ডাক আপনার মন ছুঁয়ে যাবে। মন ভালো করার জন্য জায়গাটি সত্যিই উত্তম।

  বিকেলে আশ্ৰম থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই দেখা মিলবে সিঁড়ির ধাপ। যেগুলো দেখলে মনে হবে এগুলি আকাশের সঙ্গে মিশে গিয়েছে। সাক্ষাৎ স্বর্গের সোপান। যেগুলোর দু ধরে রয়েছে গাছের সারি। এই সিঁড়ি দিয়ে গেলেই পৌঁছে যাবেন তপোবন পাহাড়। আর এই পাহাড়ের মাথায় রয়েছে অষ্টভূজা মা পার্বতীর মন্দির। কথিত আছে নেতাজিও নাকি এই অঞ্চলে এক সময় এসেছিলেন শুশ্রূষার জন্য। ভীষণ শান্ত ও পবিত্র ভূমি এই তপোবন।

 যাওয়া - বাঁকুড়া পৌঁছে একটা গাড়ি বা অটো ভাড়া করে চলে যান আপনার গন্তব্যে।

  থাকা - ওই আশ্ৰম থাকার আদর্শ জায়গা। নিরামিষ খাবার কিন্তু পঞ্চব্যঞ্জনে ভরা।

You might also like!