Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Mansong Village: কলিংপং এর অদূরেই মানসোং গ্রাম! অফবিট ভার্জিন গ্রাম

Mansong Village (File Picture)
Mansong Village (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার পুজোতে কোথায় বেড়াতে যাবেন? সেই প্রশ্ন নিয়ে ঘুরপাক খাচ্ছেন অনেকেই। আজ আমরা এক নতুন স্বাদের পাহাড়ি গ্রামের কথা বলবো। আমাদের কারোর পছন্দ সমুদ্র, আবার কারোর পাহাড়। আর আমাদের কাছে পাহাড় মানেই দার্জিলিং, সমুদ্র মানেই দীঘা। পাহাড়ের নিস্তব্ধতা আমাদের অনেককেই কাছে ডাকে। একটা সময় আমরা পাহাড়ের শহর অঞ্চলে ঘুরতে যেতে পছন্দ করতাম। কিন্তু ধীরে ধীরে পর্যটকদের কাছে পাহাড়ি গ্রামগুলিও বিখ্যাত হয়ে উঠছে। বর্ষার সময় এই পাহাড়ি গ্রামগুলো এক অনন্য রূপ ধারণ করে।

মানসং ঘুরতে যাওয়ার এমনই একটি জায়গা। একরাশ আনন্দ নিয়ে ফিরবেন ভ্রমনের পরে।

এখানে আপনি পাবেন প্রকৃতির উজাড় করা সৌন্দর্য। মানসং ঘুরতে যাওয়ার এমনই একটি জায়গা। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রাম থেকে নিরিবিলিতে কাটিয়ে আসতে পারেন কয়েকটা দিন। এখানকার প্রকৃতি খুবই শান্ত।

ধীরে ধীরে পাহাড় প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এই গ্রাম। ছোট্ট এই শান্ত গ্রামটি কালিম্পং থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে। রাত কাটানোর জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে এই গ্রামে। নিউ জলপাইগুড়ি থেকে আপনারা সহজেই গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন। এখান থেকে আপনারা ঘুরতে যেতে পারেন কালিম্পং, ডেলো, লাভা, লোলেগাঁও, রিশপ, চারখোল, কোলাখাম, ছাঙ্গে ফলস, পানু ডারা, সিটং, বিদ্যাং ভ্যালি, অহলধারা, পেডং, সিলারিগাঁও, ইচ্ছাগাঁও, তিনচূলে, তাগদা, মালাহাটা, পুডং, রামুধুরা ইত্যাদি গ্রামে।তাই আর দেরি না করে ঘুরে আসুন ওই অফবিট গ্রামে।

You might also like!