Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

5 months ago

Budget Travel Tips: ভ্রমণ হবে জমজমাট, খরচ থাকবে নিয়ন্ত্রণে—জানুন কার্যকরী কৌশল

Smart Budget Travel Escape
Smart Budget Travel Escape

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাহাড়, সমুদ্র কিংবা অরণ্য—ভ্রমণের টান কে না অনুভব করেন! ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে অনেকেই চান একটু দূরে কোথাও ঘুরে আসতে। সময় থাকলেও, বেশিরভাগ ক্ষেত্রেই পরিকল্পনা আটকে যায় বাজেটের চাপে। ট্রেন বা বাসের টিকিট, হোটেল ভাড়া, খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্থানীয় যাতায়াত—সব মিলিয়ে খরচের হিসাব অনেক সময় সাধ্যের বাইরে চলে যায়। ফলে ইচ্ছে থাকলেও ভ্রমণের পরিকল্পনা মাঝপথেই থেমে যায়।

তবে একটু সচেতনতা আর সঠিক পরিকল্পনা থাকলে কম খরচেও আরামদায়ক ভ্রমণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় নির্ধারণই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্যটনের ভিড় কম থাকে এমন ‘অফ-সিজন’-এ গেলে খরচ অনেকটাই কমে। এই বিষয়ভিত্তিক জেনে নিন কয়েকটি কার্যকরী কৌশল।

* আগেই গন্তব্য নয়, ঠিক করুন আপনার বাজেট। ভ্রমণের আগে দেখে নিন হাতে কত টাকা রয়েছে। কী বাজেট নিয়ে আপনি পথে পা রাখতে চাইছেন, তা জানা বেশি জরুরি। কোন হটেলে গিয়ে উঠবেন, কীভাবে যাতায়াত করবেন এসব আগেভাগেই ঠিক করে রাখুন। দর্শনীয় স্থানগুলো বেড়ানোর জন্য আলাদা ট্রান্সপোর্টের হিসেব আগে থেকে হিসেব করে রাখুন। নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে গাড়ি শেয়ার করে নিলে খরচা বাঁচে অনেকটা। এক্ষেত্রে দীর্ঘযাত্রাও এড়িয়ে যেতে পারেন। কাছের স্থানগুলো কম খরচে ঘুরে দেখলে সময় ও টাকা দুই বাঁচবে।

* যতটা সম্ভব কম জিনিস ব্যাগে নিন। যেগুলি একান্ত প্রয়োজন সেগুলি ছাড়া বাড়তি জিনিসে ঝামেলা বেশি। এক, জিনিস সামলানোর চাপ। প্লেনে গেলে অতিরিক্ত চার্জ। এমনকী ট্রেনেও সমস্যা হতে পারে। ভিড় এড়িয়ে সুন্দর ভ্রমণের জন্য কম জিনিসপত্র সঙ্গে রাখুন।

* হোটেলের বদলে বেছে নিতে পারেন হোস্টেল, হোমস্টে কিংবা গেস্টহাউস বা হোম সোয়াপিং। এতে আপনার খরচ কমবে। ইউটিউব বা ইনস্টায় দেখা নামী কোনও রেস্তোরাঁতে না গিয়ে লোকাল খাবারের দোকানে যান। কম খরচে স্থানীয় খাবারের স্বাদ নিন। সঙ্গে পরের কথায় ঠকে যাওয়ার ভয়ও থাকবে না। বেড়াতে গিয়ে বেশি জিনিসপত্র কিনতে যাবেন না। শুধু যে খরচ বাড়বে তা নয়। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ভারী ব্যাগ বয়ে আনাও বিরক্তিকর। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ভ্রমণ দুর্দান্ত হতে বাধ্য।

সবশেষে বলা যায়, ভ্রমণ মানেই বিপুল খরচ—এই ধারণা থেকে বেরিয়ে আসাই জরুরি। সঠিক পরিকল্পনা, একটু হিসেবি মনোভাব এবং সচেতন সিদ্ধান্ত নিলেই কম খরচে স্বপ্নের সফর হতে পারে বাস্তব। 


You might also like!