Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

Technology

1 year ago

UPI Transactions: ১লা ফেব্রুয়ারি থেকে নিস্ক্রিয় ইউপিআই আইডি! NPCI-র নতুন নিয়ম কী? জানুন বিস্তারিত

UPI Transactions (Symbolic picture)
UPI Transactions (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নগদ অর্থের লেনদেন বর্তমানে অস্বিত্বহীন। স্মার্ট যুগে টাকা লেনাদেনাও হয়ে গেছে ভীষণ স্মার্টলি। স্মার্টফোনের যুগে ছোট বড়ো যেকোন অ্যামাউন্ট লেনাদেনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকেই। তাই ইউপিআই পেমেন্ট মাধ্যম এখন হাতের মুঠোয়। কিন্তু ১লা ফেব্রুয়ারি থেকে কাজ নাও করতে পারে আপনার ইউপিআই আইডি? 

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? NPCI(The National Payments Corporation of India)-এর তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। নতুন নিয়মানুসারে, UPI আইডির ক্ষেত্রে কিছু বদল আনা হচ্ছে। যে সকল আইডিতে বিশেষ ক্যারেক্টার অর্থাৎ, @,! বা # রয়েছে, সেগুলো আর কাজ করবে না। ১ ফেব্রুয়ারি থেকে ওই ধরনের ইউপিআই ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে না। ইউপিআই আইডি হতে হবে আলফা-নিউমেরিক।

তবে কয়েকটি জিনিস চেক্ করুন তাহলে অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমে দেখুন আপনার ইউপিআই অ্যাপ আপডেটেট কি না। তারপর নিজের ইউপিআই আইডি চেক করুন। নিজের অ্যাপের সেটিং চেক করুন। যদি নিজে বুঝতে না পারেন সেক্ষেত্রে অ্যাপের হেল্প-অপশনে যান। তাহলেই মিলবে তথ্য। এছাড়া ঠিকঠাক ইউপিআই অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। NPCI-এর দাবি, সুরক্ষার খাতিরেই ইউপিআই সংক্রান্ত সিদ্ধান্ত।

You might also like!