Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Technology

3 years ago

iQOO Z8 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

iQOO Z8 phone
iQOO Z8 phone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিজিটাল চ্যাট স্টেশন iQOO Z8 ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ভারতের শীর্ষস্থানীয় টিপস্টার অভিষেক যাদবও এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে পারে। এছাড়াও, প্রথমে এই স্মার্টফোনটি দেশীয় মার্কেট চীনে লঞ্চ করা হবে। তারপর অন্য মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে।ভারতের বাজারে এল এই কোম্পানির IQOO 11S ফোনটি। তাই হাবভাব দেখে মনে করা হচ্ছে কোম্পানি হয়তো IQOO Z8 ফোনটি শীঘ্রই বাজারে আসতে পারে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই ফোনে 144 HZ রিফ্রেশ রেট সহ একটি LCD ডিসপ্লে থাকবে। যদিও IQOO Z7 ফোনটিতে AMOLED ডিসপ্লে কিন্তু দেখা গিয়েছিল। যদিও সেখানে রিফ্রেশ রেট অনেকটাই কম ছিল, মাত্র 90 HZ। আসন্ন ফোনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী রিফ্রেশ রেট বাড়লেও AMOLED ডিসপ্লে থাকবে না। 

IQOO Z8 ফোনের স্পেসিফিকেশন 

ডিসপ্লে: এই ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে তথ্য পাওয়া যায়নি, তবে ইউজাররা 144hz রিফ্রেশরেট সহ একটি IPS LCD ডিসপ্লে পেতে পারেন।

প্রসেসর: এই ফোনে শক্তিশালী পারফরম্যান্সের জন্য কোম্পানি Dimensity 8200 প্রসেসর দিতে পারে।

স্টোরেজ: এই স্মার্টফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

ব্যাটারি: এই ফোনে 2440mAh ডুয়াল সেল ব্যাটারি থাকতে পারে অর্থাৎ ফোনটিতে মোট প্রায় 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা: এই ডিভাইসটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। টিপস্টার ক্যামেরা ফিচার সম্পর্কে আর কোন ডিটেইলস জানাননি।

অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ডিভাইসটিতে কুলিং টেকনোলজি, ডুয়াল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো অনেক সুবিধা দেওয়া যেতে পারে।

OS: এই ফোনটি লেটেস্ট Android 13 OS এ রান করতে পারে।


You might also like!