Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

Life Style News

2 years ago

Remedies of Burn Injury: পুড়ে গেলে বা ছ্যাকা লাগলে মাজন বা বরফ লাগান অনেকে! ভুল করছেন? কি করা উচিত?

Burn Injury (File Picture)
Burn Injury (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রান্নার সময়ে ছেঁকা লাগা বা মাছ ভাজার তেল ছিটকে এসে হাতে, গলায় বা মুখে ফোস্কা পড়া খুব অস্বাভাবিক নয়। তার পর ধরুন, গরম তেল বা গরম জল হাতে পড়ে পুড়ে গেল অনেকটা, তখন দাঁত মাজার মাজন বা অ্যান্টিসেপটিক মলম লাগিয়েই নিশ্চিন্ত হলেন। পোড়ার জায়গাটা ঠান্ডা হল বটে, কিন্তু আদৌ কি সেটা স্বাস্থ্যকর হল? ছেঁকা লেগে ফোস্কা বা জ্বালাপোড়ার ক্ষতে আমরা সবচেয়ে আগে বরফ ঘষি। তার পর কেউ মাজন লেপে দেন ক্ষতে, আবার কেউ বিভিন্ন রকম অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে নেন। কিন্তু জানেন কি, পোড়া জায়গায় বরফ ঘষা বা মাজন লাগানো একেবারেই উচিত নয়। আমরা অনেকেই এটা জানি না। ফলে অজান্তেই ভুল করি।

পোড়া ক্ষত পরিষ্কার না করে তাতে মলম লাগালে বা মাজন লেপে দিলে পরে সংক্রমণের ভয় থেকে যায়। ক্ষতস্থান ঠান্ডা হয় বটে, কিন্তু তা চটজলদি যে সেরে যাবে, এমন নয়। অনেকে মনে করেন, পোড়া জায়গায় বরফ বা মাজন লাগালে তাড়াতাড়ি ক্ষতস্থান শুকিয়ে যাবে। ফোস্কা পড়বে না। জ্বালা যন্ত্রণা থেকেও দ্রুত মুক্তি পাওয়া যাবে। কিন্তু, এ কাজ করা ঠিক নয় বলেই মনে করছেন চিকিৎসকেরা।

তা হলে কী করণীয়? কলের তলায় পোড়া জায়গাটিকে মিনিট কুড়ি মতো ধরে রাখতে হবে। তার পর হাওয়ায় সেই জায়গাটি শুকিয়ে নিন। পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে মুছে নিতে পারেন। ঘষবেন না। মনে রাখবেন, পোড়া জায়গার চামড়ায় যে হেতু ক্ষত তৈরি হয়েছে, তা থেকে কিন্তু সংক্রমণ হয়ে যেতে পারে। তাই পোড়া জায়গাটি যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করতে হবে। হাতে ফোস্কা পড়লে অনেকেই তা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ফোস্কা না ফাটানোরই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আগে বুঝতে হবে, ক্ষত কতটা গভীর, সেই মতো চিকিৎসা শুরু হবে। চিকিৎসকেদের মতে, পোড়া ক্ষত তিন রকমের হতে পারে। ‘মাইল্ড’ বা অল্প, ‘মডারেট’ বা মাঝামাঝি এবং ‘সিভিয়ার বা অনেকটা জায়গা জুড়ে জ্বালাপোড়া ক্ষত। গরম পাত্র বা কড়াই ধরতে গিয়ে ছেঁকা লাগা, গরম তেল ছিটকে আসা, বা গরম জল বা তেল গায়ের কোথাও পড়ে যাওয়ার ক্ষেত্রেও ফোস্কা পড়ে যায়। এগুলো সবই অল্প বা মাঝারি। কিন্তু ধরুন, স্টোভ বা গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে কেউ পুড়ে গেলে তা সাঙ্ঘাতিক। তখন চামড়ার নীচের মাংসল অংশও পুড়ে যায়। তাই হাসপাতালে নিয়ে যেতেই হবে।

চিকিৎসকেরা আরও বলছেন, পুড়ে গেলে সঙ্গে সঙ্গে পোড়া জায়গাটি কলের জলের তলায় ধরুন। তার পর শুকিয়ে নিয়ে মলম লাগাতে পারেন। কিন্তু পোড়া ক্ষততে ঘন ঘন জল লাগাবেন না। জলের কাজ করলে ক্ষতের জায়গাটি ঢেকে নিন। পোড়া জায়গায় মাজনের বদলে লাগাতে পারেন পেট্রোলিয়াম জেলি। কোনও কসমেটিক ক্রিম লাগাবেন না। অ্যালো ভেরা জেলও ক্ষতে লাগানো যেতে পারে। সম্ভব হলে, পোড়া জায়গাটিকে গজ দিয়ে বেঁধে রাখুন। এতে বাইরের ধুলো-ময়লা ঢুকবে না, ক্ষতও তাড়াতাড়ি শুকোবে।


You might also like!