Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

June Born Personality: জুনে জন্মানো মানুষেরা ঠিক কেমন হয় জানেন?

June Personality (File Picture)
June Personality (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যেকোনো ব্যাক্তি সম্পর্কে নানান ধারণা বাতলে দিতে পারে তার জন্ম মাস। জুন মাসে যাঁদের জন্ম তাঁরা মানুষ হিসেবে কেমন? এই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রাশি হল মিথুন বা কর্কট।

জুন মাসে যাঁদের জন্ম, তাঁরা নম্র প্রকৃতির। স্বভাবের কারণে তাঁরা সব সময় অন্যদের সাহায্য করতে ইচ্ছুক। এই ধরনের লোকেরা কাউকে সাহায্য করতে দ্বিধা করবেন না। সেই কারণে তাঁরা মানুষের মাঝে পরিচিতি লাভে সফল। এছাড়াও তাঁরা সকলের সঙ্গে মিশে থাকতে পারেন।

তাঁরা সকলের সঙ্গে ভাল সম্পর্ক রাখেন। এই ধরনের মানুষেরা হুট করে কিছু করতে পছন্দ করেন না। বিভিন্ন পরিকল্পনা করেই যে কোনও কাজ করেন।

জুন মাসে জন্মগ্রহণকারীদের মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যায় না। তাঁদের মেজাজ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়। এই ধরনের মানুষরা খুব তাড়াতাড়ি রেগে যান। কিন্তু কখনও কারও উপর বেশিক্ষণ রাগ করে থাকেন না। এছাড়াও এই মানুষদের আবেগের উপর খুব বেশি নিয়ন্ত্রণ থাকে। তাঁরা অনুভূতি সহজে কারও সামনে প্রকাশ করেন না।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বেশিরভাগই চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, ব্যবস্থাপক। এছাড়াও তাঁরা নাচতে এবং গান করতে পছন্দ করেন। এই ধরনের মানুষরা একটু জেদি প্রকৃতির হন।

জুন মাসে জন্মগ্রহণকারী বেশিরভাগ মানুষ তাঁদের নিজস্ব কল্পনায় হারিয়ে যান। যদিও তাঁরা খুব ভদ্র প্রকৃতির। অসহায়দের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত।

You might also like!