Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

Cleaning Tips: ঘরে সারাক্ষণ মাছি ভনভন করছে? শুধু ঘর মোছার সময় মেনে চলুন এই ট্রিকস

Flies are buzzing in the house all the time
Flies are buzzing in the house all the time

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনোংরা মেঝে পরিষ্কার করা অত্যন্ত কঠিন। বর্ষা এলেই ঘরে মাছির সংখ্যা বাড়ে। এ ছাড়াও ছোটখাট কীটপতঙ্গের উপদ্রব বাড়ে। স্যাঁতস্যাঁত আবহাওয়া, বাইরের জমা জল, কাদা, ময়লা-আবর্জনার জন্যই মাছি ভনভন করতে থাকে। ঘরের যেখানে সেখানে উড়ে বসে। খাবার-দাবারেও বসে এবং রোগ জীবাণু ছড়ায়।

মাছি তাড়ানো বেশ ঝক্কির কাজ। আর মাছি না তাড়ালে খুবই বিরক্তিকর লাগে। ঘর থেকে কীভাবে মাছি তাড়াবেন, তারও টোটকা রয়েছে। একবার ট্রাই করে দেখুন।

মাছি মারা যায় না। আপনি হাত তোলার আগেই সে পালিয়ে যাবে। তাই আপনাকেই ফন্দি আঁটতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ও সেলোফেন পেপার নিন।

অর্ধেক গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার নিন। এরপর গ্লাসের মুখটা সেলোফেন পেপার দিয়ে ভাল করে মুড়ে নিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটা ফুটো করুন। 

সেলোফেন পেপারের মাঝ দিয়ে মাছি গলে যেতে পারে এমন ফুটো করবেন। এই ফুটো দিয়ে মাছি গলতে পারবে কিন্তু বেরোতে পারবে  না।

ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ওই গ্লাসের ভিতর ঢুকে যাবে। ব্যস, আপনার কাজ শেষ। এতেই মাছিকে জব্দ করতে পারবেন। যে যে ঘরে মাছির উৎপাত সেখানে এই টোটকা কাজে লাগাতে পারেন।

এছাড়া মাছির উপদ্রব এড়াতে বাড়ির আশেপাশে ময়লা-আবর্জনা ফেলবেন না। রান্নাঘর, ফ্রিজ পরিষ্কার রাখুন। খাবার সবসময় ঢাকা দিয়ে রাখুন। আর ফল-সবজি ধুয়ে ব্যবহার করুন। 


You might also like!