Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 years ago

Weather update of Kolkata and West Bengal : আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

Weather update of Kolkata and West Bengal
Weather update of Kolkata and West Bengal

 

কলকাতা, ২১ আগস্ট : নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে। রবিবার উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজ্যের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে। ফলে দক্ষিণবঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার উত্তরবঙ্গের আট জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী বুধবার পর্যন্ত দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিন থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

You might also like!