kolkata

2 years ago

Weather Update of Bengal: আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিনবঙ্গে, বাংলার কোন জেলার কেমন আবহাওয়া? থাকল আপডেট

Rain In Kolkata (Fie Picture)
Rain In Kolkata (Fie Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত দু'দিন লাগাতার বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দুই বঙ্গ। আজ বৃহস্পতিবার ও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই হাওয়া অফিস সূত্রের খবর। এদিন শহর তিলোত্তমার সকাল শুরু হল মেঘলা আকাশ ও বৃষ্টির মধ্যে দিয়ে। যদিও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, রাজ্য জুড়েই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।  তবে সপ্তাহের বাকি দিনগুলি  কখনও উত্তরবঙ্গ আবার কখনও দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপ শক্তি হারাচ্ছে। নিম্নচাপ এখন ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করবে দক্ষিণ ওড়িশাতে। ওড়িশার পর এটি ছত্রিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ ওড়িশা  থেকে সরে ক্রমশ দক্ষিণ বঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে। ৭ তারিখ দক্ষিণবঙ্গে এবং ৮ তারিখ উত্তরবঙ্গের দিকে প্রবেশের সম্ভাবনা। আর এই কারণেই আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির খুব বেশি সম্ভাবনা নেই। 

উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।  উত্তরবঙ্গে বৃহস্পতিবারের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিন সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে । 

হাওয়া অফিস সূত্রের খবর,  আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

You might also like!