Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather : রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather
Weather

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : রাজ্যে বাড়ছে তাপমাত্রা। এদিকে শুক্রবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ঘন কুয়াশা দাপট থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই।


দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে কুয়াশার দাপট থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশার দাপট থাকবে। দক্ষিণা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাসের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।


You might also like!