Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 months ago

SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’

SSC case in HC
SSC case in HC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এসএসসি-র ফলাফল প্রকাশের পর নতুন করে বিতর্ক ঘনীভূত হয়েছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা হয়েছে। এই অভিযোগগুলির মধ্যে রয়েছে আংশিক সময়ের শিক্ষকদের অবৈধভাবে অভিজ্ঞতার জন্য নম্বর প্রদান। আজ বুধবার সেই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে যে, যদি কোনো আংশিক সময়ের শিক্ষক তথ্য গোপন করে এই নম্বর অর্জন করে থাকেন, তাহলে তাঁদের প্রার্থীপদ বাতিল করা হবে।
নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। অভিযোগ, আংশিক সময়ের ২ শিক্ষকও নাকি অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। তার ভিত্তিতেই মামলা দায়ের করা হয় হাই কোর্টে। প্রশ্ন তোলা হয়, যদি ২জন পান, তাহলে বাকিরা পাবেন না কেন?
বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সেখানেই এসএসসি জানায়,  “যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে।” আগামী ২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিনই স্কুল সার্ভিস কমিশনকে আদালতে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

You might also like!