Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

kolkata

2 years ago

Calcutta High Court:"একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়" মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court Judge Abhijit Gangopadhyay
Calcutta High Court Judge Abhijit Gangopadhyay

 

কলকাতা, ২৩ নভেম্বর  : ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’ নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এমনটাই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাই কোর্টে আগেই মামলা দায়ের হয়েছিল। ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চ। এর পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ওই রায় বহাল রাখে।

গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে বালি পুরসভা থেকে লোক পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা গিয়ে বাধার সম্মুখীন হন। পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলে জানায় পুরসভা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের মধ্যে লিলুয়া থানার অফিসার ইন-চার্জ এবং নির্মাণকারী সংস্থার প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি।


You might also like!