Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather Update: পয়লাতে বৃষ্টির লক্ষণ নেই, লাফিয়ে বাড়বে তাপমাত্রা

Weather Update
Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মনোরম আবহাওয়ার দিন শেষ। পয়লার বৈশাখের আগে ফের অস্বস্তি বাড়বে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে খবর, আরও বাড়বে রাজ্যের তাপমাত্রা। পয়লাতেও গরমে হাঁসফাঁস অবস্থাই হবে। কোনও কোনও জায়গার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। আরও ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। আর বছরের শুরুতে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। শুষ্ক গরম আরও বাড়ার সম্ভাবনা।

আজ, বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় । কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। তবে বাঁচোয়া একটাই যে এইসময় নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

You might also like!