Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Rainfall Alert: ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া! সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি

Rainfall Alert (Symbolic Picture)
Rainfall Alert (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল তাপমাত্রা পুড়ছে গোট দেশ খামতি নেই দক্ষিণবঙ্গেও ৷ কয়েকদিন আগেই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কেননা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে ৷

আগামী সপ্তাহে টানা বৃষ্টিপাত হতে পারে ফলে কবকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ এই কালবৈশাখীর ফলেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে ৷ আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক ৫ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷ শনিবারেও এই জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে ৷

রবিবারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷ সোমবার থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই কম বেশি ঝড়বৃষ্টির সতর্কতা আছে ৷ সর্বাধিক ঝোড়ো হাওয়ার বেগ অত্যন্ত ভাল হতে চলেছে ৷ একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ সর্বাধিক ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও ৷ তবে রবিবার পর্যন্ত কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে ৷ শুক্রবারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় তাপপ্রবাহ চলবে ৷ শুক্রবার কলকাতার তাপমাত্রা সর্বাধিক ৪০ ডিগ্রি ছুঁতে পারে ৷

You might also like!