Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Bengal government : বিধানসভা ভোটের আগে বিভিন্ন খাতে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের

Bengal government
Bengal government

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকার আগামী অর্থবর্ষ 2025-26-এর জন্য বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিল বাজেট অধিবেশনে বিধানসভায় পাশও হয়েছে । জানা গিয়েছে, রাজ্যপালের সম্মতিক্রমে এবং বিধানসভায় সম্প্রতি পাশ হওয়া অ্যাপ্রিসিয়েশন বিলের ভিত্তিতে এই অর্থ মঞ্জুর করা হয়েছে ।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারী, স্বাস্থ্য পরিষেবা, পরিবহণ ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বিশেষভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে । সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক ব্যয়ের অধীনে বেতন, চিকিৎসা, বিদ্যুৎ, টেলিফোন এবং অন্যান্য জরুরি পরিষেবার জন্য বাজেটের 50 শতাংশ পর্যন্ত অর্থ বরাদ্দ করা হয়েছে । এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য 50 শতাংশ তহবিল মঞ্জুর করা হয়েছে । অন্যান্য প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রে 25 শতাংশ পর্যন্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ।পরিবহণ দফতরের কর্মীদের বেতন, পেনশন এবং সড়ক ও জলপথ পরিবহণের উন্নয়নের জন্যও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে ৷ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প 'জয় বাংলা' এবং 'লক্ষ্মীর ভান্ডার '-এর জন্য 33 শতাংশ পর্যন্ত তহবিল বরাদ্দ করা হয়েছে, যা এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে সহায়ক হবে। ব্যয় প্রক্রিয়াকে আরও সরল করতে প্রশাসনিক বিভাগগুলিকে নির্দিষ্ট আর্থিক ক্ষমতাও দেওয়া হয়েছে বলে খবর।

তবে, তহবিল ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অর্থ দফতরের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে। এই অর্থ মঞ্জুরের সিদ্ধান্ত 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপ রাজ্যের আর্থিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷

You might also like!