Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Ratha Yatra 2025: রথ নিয়ে টানাটানি খোদ মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে

TMC's Mamata Banerjee  - BJP's Suvendu Adhikari
TMC's Mamata Banerjee - BJP's Suvendu Adhikari

 

কলকাতা, ২৭ জুন : বিধানসভা নির্বাচনের প্রাক্‌বর্ষের রথযাত্রায় সেই টানাটানির রাজনীতি স্পষ্ট। রামনবমীতে জেলায় জেলায় বিজেপি নেতাদের পাল্টা পৃথক কর্মসূচি গ্রহণ করেছিলেন তৃণমূল নেতারাও। কিন্তু এ বারের রথ নিয়ে টানাটানি খোদ মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রথের রশি দেখা যায় প্রতি বারই। শুভেন্দু অধিকারীরাও রথ টানেন প্রতি বার। কিন্তু এ বছর দিঘার জগন্নাথধামের উপস্থিতি, তাকে ঘিরে সাজ সাজ রব এবং তার রথের ভারে মমতার দিকে পাল্লা ঝুঁকে গিয়েছে অনেকটা বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতাকে নিজের কর্মসূচি সাজাতে হয়েছে দিঘাকে মাথায় রেখে। শুক্রবার কলকাতা এবং পূর্ব মেদিনীপুর মিলিয়ে তিনটি রথযাত্রায় যোগ দেবেন শুভেন্দুবাবু। নির্বাচনে যখন হিন্দু ভোট তাদের পক্ষে একজোট করার চেষ্টা করছে বিজেপি, তখন তৃণমূলের লক্ষ্য নিজের হিন্দু ভোটব্যাঙ্ককে অক্ষত রাখা এবং বাড়ানো।

You might also like!