Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Tala Flyover : পুজোর আগেই টালা সেতু পাচ্ছে কলকাতা, আপাতত ভারী যান চলাচল করতে পারবে না

tala  flyovers reopened Today at Kolkata
tala flyovers reopened Today at Kolkata

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : দীর্ঘ আড়াই বছর পর নবনির্মিত টালা সেতু বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। বিকেলে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে এখনই এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করতে পারবে না। পরিবর্তে শুধুমাত্র দু’চাকা বা চার চাকার গাড়িই চলাচল করবে। ধাপে ধাপে ভারী যান চলাচলের অনুমিত দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অত্যাধুনিক টালা ব্রিজ লম্বায় পৌনে এক কিমি, খরচ হয়েছে প্রায় ৪৬৫ কোটি। পুজোর আগেই অত্যাধুনিক টালা সেতু পাচ্ছে কলকাতা। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে টালা সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়। ২০১৯ সালে পুজোর আগে ওই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়ে সরকারি সংস্থা রাইটস জানায়, টালা সেতু ভেঙে ফেলে নতুন নির্মাণ প্রয়োজন। সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাও একই সুপারিশ করেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…