Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Weather Forcast: বসন্তেই গ্রীষ্মের আমেজ, শুষ্ক দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১ মার্চ : বসন্তেই গ্রীষ্মের আমেজ অনুভব করতে শুরু করেছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। বিগত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হয়নি। আবহাওয়া মূলত শুষ্কই রয়েছে। শুষ্ক দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদও উপরের দিকে উঠছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। শুক্রবারের তুলনায় শনিবার সকালে কিছুটা বাড়ল নূন্যতম তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। দিনের তাপমাত্রার সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও। আগামী সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

You might also like!