Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast : দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, পারদ হ্রাসের সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৭ এপ্রিল : দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সাময়িক ভাবে এই ঝড়-বৃষ্টির ফলে গরমের হাত থেকে রেহাই মিলতে পারে, অল্পবিস্তর কমতে পারে তাপমাত্রাও। প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভাবে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।

সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এ ছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। তা গিয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাতাস অনুকূল থাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড় হলে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শুক্রবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায়।

You might also like!