Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

সপ্তমী থেকে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো

KOlkata Metro Service
KOlkata Metro Service

 


কলকাতা, ২ অক্টোবর  : পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ পুজো দেখতে বেরিয়েছেন মেট্রোতে চপে । আজ সপ্তমী থেকে সেই চাপ যে আরও বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা । এই পরিস্থিতি আজ সপ্তমী থেকেই নবমী পর্যন্ত গভীর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেবে রেল। একনজরে দেখে নিন সপ্তমী থেকে নবমীর মেট্রো সূচি।

দুর্গাপুজোয় দর্শনার্থীদের কথা মাথায় রেখে সারা রাত মেট্রো পরিষেবা দেওয়া হবে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে । সপ্তমীর মতো অষ্টমী এবং নবমীতেও দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।

এদিকে আজ সপ্তমী থেকে পরশু নবমী পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টের সময়। এদিকে দশমীতে মোট ১৩২টি মেট্রো চলবে। দুপুর একটা থেকে পরিষেবা শুরু হবে। চলবে রাত ১১ টা পর্যন্ত। ৫ অক্টোবর দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।

এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টার সময়। একাদশী, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ফের স্বাভাবিক সূচি মেনেই মেট্রো চলাচল করবে। একাদশী থেকে ত্রয়োদশী ২৩৪টি মেট্রো চলবে দিনভর।

এদিকে সপ্তমী থেকে নবমী সল্টলেক-শিয়ালদা মেট্রো চলাচল করবে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। শিয়ালদা থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে বেলা ১১টা ৫৫ মিনিটে। এদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে ১২টার সময়। এদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৩৫ মিনিটে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে ১১টা ৪০ মিনিটে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…