Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Shantiprasad Sinha : এসএসসি দুর্নীতি মামলায় জামিনের আর্জি খারিজ শান্তিপ্রসাদের

Shantiprasad Sinha
Shantiprasad Sinha

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর  : এসএসসি দুর্নীতি মামলায় জামিনের আর্জি খারিজ হল শান্তিপ্রসাদ সিনহার। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যানকে গত ১০ অগস্ট গ্রেফতার করেছিল সিবিআই। বৃহস্পতিবার তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিশেষ সিবিআই আদালতে তোলা হয়।

সিবিআই আদালতকে জানায় শান্তিপ্রসাদ তদন্তে সহযোগিতা করছেন না। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা এবং অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷ এঁদের একসঙ্গে জেরা করার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ রয়েছে শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে। গ্রুপ সি মামলাতেও তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তার চেয়ারম্যান ছিলেন শান্তিপ্রসাদ। তাঁর আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। শিক্ষক, অশিক্ষক কর্মী নিয়োগ, সহকারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়ও তাঁর নাম উঠে এসেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…