Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Jadavpur University Violence: যাদবপুরের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এসএফআই-এর

SFI  Protest Jadavpur Incident
SFI Protest Jadavpur Incident

 

কলকাতা, ৩ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদে সোমবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার সকালে প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়তে দেখা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ অন্য কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও। কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পিকেটিং শুরু করেছে এআইডিএসও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরেও বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ দেখা গিয়েছে সকালে। পিকেটিং শুরু হয়েছে যোগমায়া দেবী কলেজেও। তবে এই প্রতিবাদ কর্মসূচির ভরকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত তেমন কোনও কর্মসূচি দেখা যায়নি।

যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগোয়া যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তার পাশেই চলছে ধর্মঘটের পিকেটিং। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে ধর্মঘট সমর্থনকারী পড়ুয়ারা অনুরোধ করেছেন, তাঁরা চাইলে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ইউনিয়ন রুম ব্যবহার করতে পারেন। অভিভাবকদের একাংশও জানাচ্ছেন, তাঁদের কেউ বাধা দেননি। পরীক্ষার্থীদের জন্যও কোনও অসুবিধা তৈরি হয়নি বলে জানাচ্ছেন তাঁরা।


You might also like!