Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: রবিবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৬ অক্টোবর : রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলাগুলির সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে আবহাওয়ার উন্নতি হলেও ওই দিনগুলোয় আংশিক মেঘলা আকাশ ও কোনও কোনও জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

You might also like!