Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

3 months ago

TMC Crisis: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করানোর দাবিতে পুলিশের দ্বারস্থ ঋতব্রত গোষ্ঠী

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

 

কলকাতা, ১৯ জুন : দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার নতুন কোন্দল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কয়েকশো কোটি টাকার তহবিল নিয়ে। এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে সমস্ত ধরণের আর্থিক লেনদেনের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা বা 'ফ্রিজ' করার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়করা।

দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঋতব্রত শিবিরের একাধিক বিধায়ক বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সংশ্লিষ্ট থানায় পৌঁছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে পুলিশের কাছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বা তথ্য তুলে দেওয়া হয়েছে, যেগুলিতে তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল জমা রয়েছে। বিধায়কদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলে নেতৃত্বের গুরুতর মতভেদের কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টগুলি আপাতত ফ্রিজ করা হোক এবং সমস্ত ধরণের আর্থিক লেনদেন বন্ধ রাখা হোক। চিঠিতে ঋতব্রত–সমর্থক বিধায়করা নিজেদের তৃণমূল কংগ্রেসের 'প্রকৃত প্রতিনিধি' হিসেবে দাবি করেছেন। তাঁদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে দলীয় তহবিলের অপব্যবহার করা হতে পারে।

You might also like!