Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

2 years ago

RG Kar Medical College:আর জি কর-কাণ্ড : সিবিআই-এর বিশেষ দল এল কলকাতায়, সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও

CBI special team arrives in Kolkata, along with forensic experts
CBI special team arrives in Kolkata, along with forensic experts

 

কলকাতা, ১৪ আগস্ট : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করতে দিল্লি থেকে সিবিআই-এর বিশেষ দল কলকাতায় এসে পৌঁছল। সঙ্গে ছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের দলও। কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্তভার পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে গিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যাতেই সিবিআই-এর একটি দল টালা থানায় যায়। সেখান থেকে আর জি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে। তারপরই একটি এফআইআর দায়ের করে। এরপর বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছল সিবিআই-এর একটি বিশেষ দল। সূত্রের খবর, বুধবার আর জি কর হাসপাতালে যেতে পারে সিবিআইয়ের বিশেষ দল। ঘুরে দেখবে ঘটনাস্থল। সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা থাকতে পারেন।

You might also like!