Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

State Cabinet re-shuffle: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, রাজভবনে ফাইল পাঠিয়েছে নবান্ন

Mamata Banerjee
Mamata Banerjee

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটে রাজ্যের ৪২টির মধ্যে ২৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। এর পর দেড় মাস হতেই এবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল আসতে চলেছে বলে জানা গিয়েছে। এই আবহে ফাইল ইতিমধ্যেই রাজভবনে পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে।

লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সংসদে যাচ্ছেন। তাই তাঁর জায়গায় নতুন মন্ত্রী আসতে পারেন। এছাড়াও সব মিলিয়ে মোট তিনটি দফতরে পরিবর্তন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই আবহে মমতার মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

নবান্নের তরফ থেকে রাজভবনে পাঠানো ফাইলে রাজ্যপালের স্বাক্ষর পড়লেই রদবদলে শিলমোহর পড়বে। এখনও নাকি রাজ্যপালের তরফ থেকে সেই ফাইলে সই করা হয়নি। তাই আপাতত মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি 'ঝুলে রয়েছে'। রাজ্যপালের সইয়ের পরই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পাবেন নতুন মন্ত্রীরা। এদিকে কারা এই সব দবদলে পদ পাবেন, তা নিয়ে চলছে বিস্তর চর্চা।

You might also like!