Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Diamond league : ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করলেন নীরজ, ১৩ ও ১৪ সপ্টেম্বর ফাইনাল

Neeraj chopra (symbolic picture)
Neeraj chopra (symbolic picture)

 

ব্রাসেলস, ৭ সেপ্টেম্বর : ব্রাসেলসের ডায়মন্ড লিগের ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ফাইনাল। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মলদোভার আনদ্রিয়ান মারদারে এবং জাপানের রডেরিক ডিন সেরা ছয়ে রয়েছেন। প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা পাওয়া আর্শাদ নাদিম সেরা ছয়ে নেই।

চলতি মরশুমে ডায়মন্ড লিগের দুটো সংস্করণে অংশ নিয়েছিলেন নীরজ। মে মাসে দোহায় ৮৮.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হন। লুসানেতেও নীরজ ৮৯.৪৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন। প্যারিস অলিম্পিকে নীরজকে নিয়ে স্বপ্ন দেখেছিল দেশবাসী। ৯০ ছুঁড়ে তিনি সোনা পাবেন। কিন্তু সোনা জিততে পারেননি নীরজ। রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। প্যারিস অলিম্পিকের পরে দেশে না ফিরে নীরজ কুঁচকির চোটের চিকিৎসার জন্য জার্মানি যান। চোট সারিয়ে নীরজ কতখানি তৈরি তা এবার বোঝা যাবে ব্রাসেলসের ফাইনালে। তাই নজর সবার থাকবে নীরজ কী করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…