Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Javier Mascherano: মেসির কোচ হচ্ছেন প্রাক্তন সতীর্থ মাশচেরানো

Javier Mascherano
Javier Mascherano

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টাটা মার্টিনো ইন্টার মায়ামিকে বিদায় জানিয়েছেন কয়েক সপ্তাহ আগে। খালি পড়ে আছে ফ্লোরিডার ক্লাবটির কোচের পদ।

এই শূন্য পদের জন্য জাভি হার্নান্দেজ, জিনেদিন জিদানের নাম এসেছিলl কিন্তু বেতন–সহ নানাবিধ কারণে এই দুজনকে পাওয়া মায়ামির জন্য ছিল অতি কঠিন ব্যাপার। এরপরেই নাম এসে যায় মেসির সঙ্গে একসঙ্গে খেলা প্রাক্তন ফুটবলার হাভিয়ের মাশচেরানোর। তিনি কোচ হতে সম্মতিজ্ঞাপন করেছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। জানা গেছে, ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করার ব্যাপারে মাশচেরানোর আলাপ-আলোচনা চলছে।২০২০ সালে খেলোয়াড় জীবনকে বিদায় জানানোর পর এক বছর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেন। তিন বছরের কোচিং কেরিয়ারে তাঁর অর্জন কিছুই নেই। প্যারিস অলিম্পিকে তার অধীনে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। এ ছাড়া আর কোথাও কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর নেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…