Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Priyanka Gandhi : হাতে সংবিধান, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা

Loksabha
Loksabha

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : কেরলের ওয়ানাড সংসদীয় উপনির্বাচনে বিরাট জয়ের পর বৃহস্পতিবার সংসদে এলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন সকালে লোকসভার সাংসদ হিসেবে শপথ নিতে সংসদে আসেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধী, দাদা রাহুল গান্ধী ও দলের সহকর্মীরা। এছাড়াও প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে রায়হান এবং মিরায়া সংসদে আসেন।

সংসদে চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, "আমি ভীষণ খুশি।" এদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ফুল দিয়ে প্রিয়াঙ্কাকে অভিবাদন জানানো হয়। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় প্রিয়াঙ্কার গাড়ি। পরে হাতে সংবিধান নিয়ে, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়াও নন্দেদ উপনির্বাচনে জয়ী রবীন্দ্র বসন্তরাও চাভানও লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন।

You might also like!