Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA nation league : ফ্রান্সকে হারিয়ে ইতালির শুভসূচনা

Italy beat france (symbolic picture)
Italy beat france (symbolic picture)

 

প্যারিস, ৭ সেপ্টেম্বর : উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করল ইতালি। প্যারিসে শুক্রবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। প্যারিসে নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষের ভুলে ১৩ সেকেন্ডে করা গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই গোলটি ফ্রান্সের ইতিহাসে এবং নেশন্স লিগে দ্রুততম। ফ্রান্সকে এগিয়ে দেন বারকোলা। ফ্রান্সের হয়ে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল বের্নাদ লাকুম্বের ১৯৭৮ সালে। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতালির বিপক্ষেই ৩৭ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। গোল করেন দিমারকো।দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দারুণ আক্রমণ থেকে ইতালিকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ায় ইতালি। গোল করেন রাসপাদোরি। ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেলো ইতালি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…