Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: ঝড়-বৃষ্টিতে স্বস্তি দক্ষিণবঙ্গে, নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের নীচেই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৪ মে: দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী ৬ মে পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। প্রায় সব জেলাতেই আপাতত ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৫ মে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বৃষ্টি হবে। ৬ মে-ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!